29.10.2026

বাংলাদেশের চাইতেও শ্রীলঙ্কার অবস্থা খারাপ কেন

0
srrelonka
Spread the love

খুবই বাজে অবস্থার মধ্য দিয়ে যাচ্ছে শ্রীলঙ্কার ক্রিকেট । টি-টোয়েন্টি র‍্যাঙ্কিংয়ে তাদের ৯ নম্বর স্থানটাই বলে দিচ্ছে অনেক কিছু। যেখানে বাংলাদেশও তাদের চেয়ে এগিয়ে। দুঃসময়ের চক্রে ঘুরপাক খেতে থাকা শ্রীলঙ্কার বিপক্ষে এবার অগ্রিম সিরিজ জিতেছে ইংল্যান্ড।
এ বছরের শুরুতেও টি-টোয়েন্টি র‍্যাঙ্কিংয়ে শ্রীলঙ্কা এগিয়ে ছিল বাংলাদেশের চেয়ে। বাংলাদেশ ও শ্রীলঙ্কার অবস্থান ছিল ৯ ও ৮ নম্বরে। আট মাস পর চিত্রটা উল্টো। বাংলাদেশ ও শ্রীলঙ্কা রয়েছে ৮ ও ৯ নম্বরে। বাংলাদেশের রেটিং পয়েন্ট ২২৪ ও শ্রীলঙ্কার ২২০। এরই মধ্যে ২০২৬ সালে ১৭ টি-টোয়েন্টি খেলা শ্রীলঙ্কা কেবল ৫ ম্যাচে জয় পেয়েছে। হেরেছে ১২ ম্যাচ।
ইংল্যান্ডের কাছে প্রথম দুই টি-টোয়েন্টিতে হেরে সিরিজ খোয়ানো শ্রীলঙ্কার লক্ষ্য এবার হোয়াইটওয়াশ এড়ানো। কার্ডিফে গত রাতে ৬ উইকেটে হারের পর লঙ্কান অধিনায়ক চারিথ আসালাঙ্কাও নিজেদের দৈন্যদশার কথা তুলে ধরেছেন। পুরস্কার বিতরণী অনুষ্ঠানে আসালাঙ্কা বলেন, ‘সত্যি বলতে টি-টোয়েন্টিতে দল হিসেবে আমাদের অনেক উন্নতি করতে হবে। এখনো মান অনুযায়ী খেলতে পারছি না। তাই আমরা র‍্যাঙ্কিংয়ে ৯ নম্বরে রয়েছি।

Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *