29.10.2026

মরক্কোর প্রথম নারী প্রধানমন্ত্রী ফাতিমা ইজ্জাহরা এল মানসুরি

0
fatema
Spread the love

মরক্কোর ইতিহাসে প্রথমবারের মতো প্রধানমন্ত্রী হিসেবে নিয়োগ পেয়েছেন ফাতিমা ইজ্জাহরা এল মানসুরি। দেশটির রাজা ষষ্ঠ মোহাম্মদ তাকে নতুন সরকার গঠনের দায়িত্ব দিয়েছেন।
মঙ্গলবার রাজপ্রাসাদে তাকে সরকারপ্রধান হিসেবে নিয়োগ দেওয়া হয়। এর মধ্য দিয়ে স্বাধীনতার পর মরক্কোর ইতিহাসে প্রথম কোনো নারী প্রধানমন্ত্রী হলেন তিনি। এর আগে তিনি মারাকেশের মেয়র এবং আবাসন ও নগর পরিকল্পনামন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেছেন। পেশায় তিনি একজন আইনজীবী।
সেপ্টেম্বরের পার্লামেন্ট নির্বাচনে এল মানসুরির দল অথেনটিসিটি অ্যান্ড মডার্নিটি পার্টি (PAM) সবচেয়ে বেশি আসন পেয়েছে। ৩৯৫ আসনের পার্লামেন্টে দলটির আসন ৯৭টি। সরকার গঠনের জন্য এখন তাকে জোট গঠনের আলোচনা এগিয়ে নিতে হবে।

Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *