পালিত হলো মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ড এর প্রতিষ্ঠা বার্ষিকী
ডেক্স রিপোর্ট
আজ ২৭ অক্টোবর ছিল মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ডের প্রতিষ্ঠাবার্ষিকী। রাজনৈতিক পরিস্থিতির মহাদুর্যোগের মধ্যেও মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ডের কেন্দ্রীয় কমিটির আয়োজনে কেক কেটে দিনটি পালিত হয়।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সংগঠনের সিনিয়র সহ-সভাপতি মোঃ জামিল হোসেন, সহ-সভাপতি মোঃ হাবিবুল্লাহ পলাশ, মোঃ আব্দুল্লাহ লিটন ও মোঃ নুরুল আমিন বুলেট, সাধারণ সম্পাদক মীর মিজানুর রহমান লিটন, সাংগঠনিক সম্পাদক ওয়াদুদ সিকদার, প্রচার ও প্রকাশনা সম্পাদক লিমন হাওলাদার, সম্মানিত সদস্য মোঃ আরিফুজ্জামানসহ কেন্দ্রীয় কমিটির নেতৃবৃন্দ।
কেক কাটা শেষে সংগঠনের সিনিয়র সহ-সভাপতি মোঃ জামিল হোসেনের সভাপতিত্বে উপস্থিত মুক্তিযোদ্ধার সন্তানগণ পিরোজপুর জেলার প্রয়াত বীর মুক্তিযোদ্ধা মানিক পশারীর দাফনকাজে স্বাধীনতাবিরোধী জামায়াতের বাধা প্রদানের ঘটনার প্রতিবাদ ও নিন্দা জানিয়ে বক্তব্য দেন।
সাধারণ সম্পাদক মীর মিজানুর রহমান লিটন তাঁর বক্তব্যে বলেন, “১৯৭১ সালের সেই পরাজিত শক্তি জামায়াত-শিবির এখনো তাদের পরাজয়কে মেনে নিতে পারেনি। আর তাই তারা মুক্তিযোদ্ধাদের ও তাঁদের পরিবারের ওপর এমন জঘন্য নির্যাতন চালাচ্ছে।”
সিনিয়র সহ-সভাপতি মোঃ জামিল হোসেন বলেন, “মুক্তিযুদ্ধের স্বপক্ষের শক্তিগুলো সংগঠিত হচ্ছে। খুব শিগগিরই এই পাকিস্তানপ্রেমী রাজাকারদের ঘৃণ্য কর্মকাণ্ডের বিচার এই বাংলার মাটিতেই হবে, ইনশাআল্লাহ।”
সহ-সভাপতি মোঃ নুরুল আমিন বুলেট বলেন, “আরও একবার প্রমাণ হলো, একমাত্র আওয়ামী লীগই বাংলাদেশের স্বাধীনতার পক্ষের একমাত্র সংগঠন। আওয়ামী লীগ ছাড়া এই দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষা করা সম্ভব নয়।”