29.10.2026

ব্যবহৃত প্লাস্টিকর বোতলের বিনিময়ে গাছের চারা বিতরণ করা হচ্ছে খুবিতে

0
khulna
Spread the love

দুই দিনব্যাপী ব্যবহৃত প্লাস্টিক বোতলের বিনিময়ে গাছের চারা বিতরণ কর্মসূচি শুরু হয়েছে খুলনা বিশ্ববিদ্যালয়ের ফরেস্ট্রি অ্যান্ড উড টেকনোলজি ক্লাবের উদ্যোগে । ১৭ সেপ্টেম্বর (বৃহস্পতিবার) সকাল ১০টায় বিশ্ববিদ্যালয়ের হাদি চত্বরে ফিতা কেটে গিভ অ্যান্ড টেক সেশন-৪ শীর্ষক এ কর্মসূচির উদ্বোধন করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মো. রেজাউল করিম।
উদ্বোধনকালে উপাচার্য বলেন, জলবায়ু পরিবর্তনের ক্ষতিকর প্রভাব মোকাবিলা ও পরিবেশের ভারসাম্য রক্ষায় আগামী পাঁচ বছরে দেশব্যাপী ২৫ কোটি বৃক্ষরোপণের মহাপরিকল্পনা হাতে নেওয়া হয়েছে। খুলনা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসেও ইতিমধ্যে বিভিন্ন স্থানে বৃক্ষরোপণ করা হয়েছে। তিনি বলেন, ব্যবহৃত প্লাস্টিক বোতলের বিনিময়ে গাছের চারা বিতরণ শিক্ষার্থীদের একটি প্রশংসনীয় উদ্যোগ। এ ধরনের কর্মসূচি পরিবেশ সম্পর্কে জনসচেতনতা তৈরিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
উপাচার্য আরও বলেন, খুলনা বিশ্ববিদ্যালয়ের ফরেস্ট্রি অ্যান্ড উড টেকনোলজি ডিসিপ্লিনের শিক্ষার্থীরা নিয়মিতভাবে পরিবেশবান্ধব বিভিন্ন উদ্যোগ বাস্তবায়ন করে আসছে। এ ধরনের উদ্যোগ বিভিন্ন প্রতিষ্ঠানে প্রাতিষ্ঠানিকভাবে চালু করা গেলে পরিবেশ সংরক্ষণ, সবুজায়ন ও টেকসই উন্নয়নে ইতিবাচক ভূমিকা রাখা সম্ভব হবে।
পরে উপাচার্য শিক্ষার্থীদের হাতে ব্যবহৃত প্লাস্টিক বোতলের বিনিময়ে গাছের চারা তুলে দেন। এ সময় ক্লাবের পক্ষ থেকে উপাচার্যকে একটি গাছের চারা উপহার দেওয়া হয়।

Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *